কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): তাপমাত্রার ওঠানামা লেগেই রয়েছে তিলোত্তমায়, মাঝে সামান্য কমলেও শীত সে ভাবে জাঁকিয়ে বসেনি দক্ষিণবঙ্গে। তবে আগামী কয়েক দিনে রাজ্য জুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টার পর রাজ্য জুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রিতে নামতে সর্বনিম্ন তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপমাত্রা কমার পাশাপাশি, কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে। এই চারটি জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় কম-বেশি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা, শীতের আমেজে মনোরম আবহাওয়া তিলোত্তমায়
Releated Posts
বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…
রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা
নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…
নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী
কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…
পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…


















