News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১০ ডাউনিং স্ট্রিটে ঋষির সঙ্গে বৈঠক রাজনাথের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা উভয়ের
Image

১০ ডাউনিং স্ট্রিটে ঋষির সঙ্গে বৈঠক রাজনাথের, দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা উভয়ের

লন্ডন, ১১ জানুয়ারি (হি.স.): লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দ্বিপাক্ষিক নানা বিষয়ে উভয়ের মধ্যে কথোপকথন হয়েছে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী উল্লেখ করেছেন, উভয় দেশ ঐতিহাসিক সম্পর্ককে আধুনিক, বহুমুখী এবং পারস্পরিকভাবে উপকারী অংশীদারিত্বে মজবুত ও পুনর্নির্মাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, ব্রিটেন এবং অন্যান্য সমমনোভাবাপন্ন দেশগুলির শান্তিপূর্ণ এবং স্থিতিশীল বৈশ্বিক নিয়ম-ভিত্তিক শৃঙ্খলাকে শক্তিশালী করতে ভারতের সঙ্গে কাজ করা উচিত।

রাজনাথ সিং এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক প্রতিরক্ষা, অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনক বাণিজ্য, প্রতিরক্ষা এবং প্রযুক্তির ক্ষেত্রে ব্রিটেন ও ভারতের কাজ করার প্রয়োজনীয়তার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একমত হয়েছেন। বিশেষ করে, তিনি আশা প্রকাশ করেন, চলমান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শীঘ্রই একটি সফল উপসংহারে আনা সম্ভব হবে।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top