News Flash

  • Home
  • দিনের খবর
  • নিশীথ প্রামাণিকের আগাম জামিনের শুনানি শুক্রবার পর্যন্ত মুলতবি
Image

নিশীথ প্রামাণিকের আগাম জামিনের শুনানি শুক্রবার পর্যন্ত মুলতবি

নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.) : সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদনের শুনানি আগামীকাল অর্থাৎ ১২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়েছে। সুপ্রিম কোর্ট নিশীথ প্রামাণিককে পশ্চিমবঙ্গ সরকারকে আবেদনের একটি প্রতিলিপি সরবরাহ করার নির্দেশ দিয়েছে।

শুনানিকালে প্রামাণিকের আইনজীবী তাঁকে গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করেন। তাঁর বিরুদ্ধে কোচবিহার জেলায় খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিশীথ প্রামাণিক কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন করেছিলেন। হাইকোর্ট নিশীথ প্রামাণিকের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়, এরপর তিনি সুপ্রিম কোর্টে যান। ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি কোচবিহারে হামলার ঘটনায় প্রামাণিকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top