News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নমো অ্যাপের ব্যবহারের উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত
Image

নমো অ্যাপের ব্যবহারের উপর এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী : সামাজিক মাধ্যমে বিজেপি দলের প্রচার প্রসার আরও সুনিশ্চিত করতে নমো অ্যাপের ব্যবহার নিয়ে এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ। এদিন প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি আসনে বিজেপির জয় নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে প্রদেশ বিজেপি দল। দেওয়াল লেখন থেকে শুরু করে, দলীয় কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক সবই চলছে জোর গতিতে। একইভাবে সামাজিক মাধ্যমে এই প্রচারে আরও গতি আনতে এদিন এই অ্যাপের ব্যবহার সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নমো অ্যাপের রাষ্ট্রীয় নেতা  শৈলেশ পান্ডে, দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের এই কর্মশালা সম্পর্কে প্রদেশ সভাপতি বলেন, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দল বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। রাজ্যের যুবক যুবতীদের দলের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে তথ্য প্রদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ উপস্থাপন করতে এই অ্যাপের ব্যবহার অত্যন্ত জরুরি। এই অ্যাপের মাধ্যমে বিজেপি দলের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান পৌঁছে যাবে যুবক যুবতীদের কাছে। এর মাধ্যমে দলের প্রচার ও প্রসার আরও সুনিশ্চিত হবে বলে আশা ব্যক্ত করেছেন প্রদেশ সভাপতি।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন।

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top