News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পর্যটকদের আকৃষ্ট করার জন্য ৪১টি আধুনিক লগহাট নির্মাণ করা হয়েছে: পর্যটন মন্ত্রী 
Image

পর্যটকদের আকৃষ্ট করার জন্য ৪১টি আধুনিক লগহাট নির্মাণ করা হয়েছে: পর্যটন মন্ত্রী 

আগরতলা, ১১ জানুয়ারি: রাজ্যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য ৪১টি আধুনিক লগহাট নির্মাণ ও চালু করা হয়েছে। আরও ১০টি লগহাট খুব সহসাই চালু করা হবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ বিধায়ক মাইলায়ু মগের এক প্রশ্নের লিখিত উত্তরে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান।

 পর্যটন মন্ত্রী চৌধুরী জানান, রাজ্যে পর্যটকদের আকৃষ্ট করার জন্য রাজ্য সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে উইকেন্ড ট্যুরিস্ট হাব, উজ্জয়ন্ত প্রাসাদে ৩৬৫ দিন মিউজিয়াম খোলা রাখা সহ প্রাসাদে লাইট এন্ড সাউন্ড শো চালু করা হয়েছে। নারকেলকুঞ্জে হেলিপ্যাড নির্মাণ, ডম্বর জলাশয়ে ওয়াটার স্কুটার/ জেটস্কি চালু, প্যারাগ্লাইডিং পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নির্মাণ করা হয়েছে। অনলাইন বুকিং পরিষেবা চালু করা হয়েছে। প্রসাদ প্রকল্পের মাধ্যমে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের উন্নয়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 পর্যটন মন্ত্রী  চৌধুরী জানান, উন্নত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে এবং পর্যটন কেন্দ্রের প্রতি পর্যটকদের আকর্ষণ বৃদ্ধির লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় ঊনকোটি, ছবিমুড়া, কমলাসাগর, চতুর্দশ দেবতা মন্দির প্রভৃতি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বদেশ দর্শন ২.০ প্রকল্পে ঊনকোটি এবং আগরতলা ডেস্টিনেশানগুলিকে সাজিয়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top