News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেহরাদূন থেকে অযোধ্যা পর্যন্ত বাসের ব্যবস্থা করলেন ধামি, টিকিট মূল্য ১,০৯৫ টাকা
Image

দেহরাদূন থেকে অযোধ্যা পর্যন্ত বাসের ব্যবস্থা করলেন ধামি, টিকিট মূল্য ১,০৯৫ টাকা

দেহরাদূন, ১০ জানুয়ারি (হি.স.): দেহরাদূন থেকে অযোধ্যা এবং অযোধ্যা থেকে দেহরাদূন পর্যন্ত আসা-যাওয়া বাসের ব্যবস্থা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বাসের টিকিট মূল্য রাখা হয়েছে ১ হাজার ৯৫ টাকা। দেহরাদূন থেকে প্রতিদিন বেলা ১১.৩০ মিনিট নাগাদ অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবে বাসটি, রামনগরী অযোধ্যা পৌঁছবে পরের দিন সকাল পাঁচটা নাগাদ।

এরপর সেই বাসটি অযোধ্যা থেকে ছাড়বে ওই দিন বিকেল তিনটে নাগাদ এবং পরের দিন সকাল আটটা নাগাদ দেহরাদূনে এসে পৌঁছবে। বুধবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশ অনুসারে, দেহরাদূন থেকে অযোধ্যা পর্যন্ত বাস পরিষেবা শুরু হয়েছে। বাসটি দেহরাদূন থেকে বেলা ১১.৩০ মিনিট নাগাদ ছেড়ে অযোধ্যা পৌঁছবে পরের দিন সকাল পাঁচটায়। এরপর অযোধ্যা থেকে বিকাল তিনটে নাগাদ ছেড়ে পরের দিন সকাল আটটায় দেহরাদূন পৌঁছবে। দেহরাদূন থেকে অযোধ্যা পর্যন্ত এই বাস পরিষেবার ভাড়া রাখা হয়েছে এক হাজার ৯৫ টাকা।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top