News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য কুলতলিতে
Image

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য কুলতলিতে

কুলতলি, ১০ জানুয়ারি (হি. স.) : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার কুলতলি থানার শ্যামনগর এলাকায়।

অভিযোগ গত সোমবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী জাহাঙ্গীর খাঁ। অভিযোগ তারপর থেকে নিখোঁজ আচানউল্লা লস্কর। মঙ্গলবার কুলতলি থানায় নিখোঁজ ডাইরিও করেন পরিবারের লোকজন। বুধবার সকালে স্থানীয় মাঠের মধ্যে আচান উল্লার মৃতদেহ দেখতে পান এলাকার মানুষজন। ঘটনায় কুলতলি থানার পুলিশকে খবর দিলে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতের স্ত্রী শাবানা লস্কর অভিযোগ করেন তার স্বামীকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top