News Flash

  • Home
  • প্রধান খবর
  • অযোধ্যার রাম মন্দিরে বসানো হল সোনার প্রবেশদ্বার, তৈরি হচ্ছে আরও ১৩টি
Image

অযোধ্যার রাম মন্দিরে বসানো হল সোনার প্রবেশদ্বার, তৈরি হচ্ছে আরও ১৩টি

অযোধ্যা, ১০ জানুয়ারি (হি.স.): প্রতীক্ষার আর মাত্র কিছু দিন। আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। সেই উদ্দেশ্যেই শুরু হয়েছে প্রস্তুতি পর্ব, সেজে উঠেছে রাম জন্মভূমি। উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মন্দিরে বসানো হল সোনার দরজা। আগামী তিন দিনের মধ্যে মন্দিরের অন্দরমহলে আরও ১৩টি সোনার দরজা বসানো হবে বলে রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্ৰের খবর।

যে সোনার দরজাটি বসানো হয়েছে সেই দরজার কারুকাজ চোখে পড়ার মতো। দরজার মধ্যভাগের দু’দিকে দু’টি হাতি এমন ভঙ্গিমায় রয়েছে যা দেখলে মনে হয় হাতি দু’টি দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। দরজার উপরিভাগে তাকালে দেখা যায় দু’দিকে দুই ব্যক্তি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। দরজার নীচের দিকে বর্গাকৃতি এলাকায় রয়েছে নানা ধরনের কারুকার্য। ১২ ফুট উঁচু এবং ৮ ফুট চওড়া এই দরজাটি মন্দিরের গর্ভগৃহের উপর তলায় বসানো হয়েছে। রাম মন্দিরে মোট ৪৪টি দরজা এবং ৩৯২টি স্তম্ভ রয়েছে। মন্দির জুড়ে পাঁচটি মণ্ডপ রয়েছে— নৃত্য, রং, সভা, প্রার্থনা এবং কীর্তন। মন্দিরের স্তম্ভগুলি জুড়ে আঁকা রয়েছে নানা দেবদেবীর প্রতিমূর্তি।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top