News Flash

  • Home
  • প্রধান খবর
  • অটো যেতে না চাওয়ায় বন্দুক উঁচিয়ে হুমকি যুবকের
Image

অটো যেতে না চাওয়ায় বন্দুক উঁচিয়ে হুমকি যুবকের

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): ভোরে আশ্চর্য্যজনক ঘটনা খাস কলকাতায়। এক অটো চালককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ওই দুই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র কী করে এল, তারা কোনও দুষ্কৃতীমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

অটো নির্দিষ্ট রুটের বাইরে যেতে না চাওয়ায় বন্দুক উঁচিয়ে অটোচালককে প্রাণে মেরে ফেলা হুমকি দিয়ে গ্রেফতার হল ওই দুই যুবক। ভোর ৫ টা নাগাদ গড়িয়া অটোস্ট্যান্ডের কাছে এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওঠেন চালকরা। কারা ওই যুবক, কেনই বা আচমকা বন্দুক দেখিয়ে অটোচালককে হুমকি দিল, সেসব এখনও অজ্ঞাত। পাটুলি থানার পুলিশ ধৃত ২ জনকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে চাইছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সময় তখন ভোর ৫টা ১০। দুই যুবক একটি গাড়ি চড়ে গড়িয়া অটোস্ট্যান্ডের কাছে আসেন, গাড়ি সেখানেই রেখে একটি অটোর কাছে এসে সোনারপুর যেতে চান। কিন্তু সেখান থেকে সোনারপুরের অটো ছাড়ে না। অটোচালক জানান, তিনি সোনারপুর নয়, রাজপুর পর্যন্ত যাবেন। অভিযোগ, দুই যুবক তাঁকে জোর করতে থাকেন। অটোচালকও জানান, তাঁর রুট নয়, তিনি সোনারপুর পর্যন্ত যেতে পারবেন না।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, কথা কাটাকাটির মাঝেই এক যুবক পকেট থেকে রিভলভার বের করে অটোচালকের কপালে ঠেকান। বলতে চান, তাঁদের কথা না শুনলে গুলি চলবে। তা দেখে তৎক্ষণাৎ পাশে থাকা আর এক অটোচালক ছুটে এসে রিভলভারটি সরিয়ে নেন। ধরে ফেলেন ওই দুই যুবককে।

এর পর ছুটে আসেন অন্যান্য চালকরাও। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পৌঁছয় পাটুলি থানায়। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ২ জনকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই যুবকের নাম দীপায়ন দত্ত এবং চিরঞ্জিত কর্মকার। তাঁরা মদ্যপ অবস্থায় ছিলেন। একজনের কাছ থেকে গুলি ভর্তি দেশি পিস্তল পাওয়া গিয়েছে। দীপায়ন বাঁশদ্রোণির বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top