ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।। দুর্দান্ত ব্যাটিং রাজদীপ ও ডেনিয়েলের। সুবাদে আট উইকেটের ব্যবধানে অনায়াসেই জয় হাসিল করে নিলো জিবি প্লে সেন্টার। সদর অনুর্ধ ১৫ ক্রিকেট টুর্নামেন্টে মঙ্গলবার নেপকো মাঠে ঘটলো এই ঘটনা। প্রতিপক্ষ মর্ডান ক্রিকেট একাডেমি। টস জিতে জিবি শিবির প্রথমে ফিল্ডিংয়ের সিধান্ত নেয়। যদি ও সুযোগটাকে খুব একটা কাজে লাগাতে পারেনি মর্ডানের ব্যাটসম্যানরা। ব্যতিক্রম মর্ডানের দুজন ব্যাটসম্যান। তারা হলো সৌম্যজিত সরকার ও রাজ পাল। সৌম্যজিত ৩৫ এবং রাজের ২৭ রান ও অতিরিক্ত ১৯ রানে ভর করে মর্ডানের স্কোর দাঁড়ায় ৩১.৪ ওভারে দশ উইকেটের বিনিময়ে ১০৪ রান। বল হাতে জিবির হয়ে উজ্বয়ন বর্মণ ১০ রানে ৪টি এবং ময়ঙ্ক মাভি ২০ রানে ৩ টি উইকেট দখল করে। এছাড়া একটি করে উইকেট নেয় রাজদীপ দেবনাথ ,ছুটন মিয়া ও সমরাংশু পালরা। জয়ের জন্য জিবি প্লে সেন্টারের সামনে টার্গেট দাঁড়ায় ১০৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২১.৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে রাজদীপ দেবনাথ অপরাজিত ৫০ ও ডেনিয়েল চক্রবর্তী অপরাজিত ৪৩ রান করে। সুবাদে আট উইকেট অক্ষত রেখে জয় হাসিল করে নিলো জিবি প্লে সেন্টার।

রাজদীপ, ড্যানিয়েল দুর্দান্ত ১ম জয় জিবি প্লে সেন্টারের
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















