News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেহরাদূনে ক্লোরিন সিলিন্ডার লিকেজ হয়ে আতঙ্ক, প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
Image

দেহরাদূনে ক্লোরিন সিলিন্ডার লিকেজ হয়ে আতঙ্ক, প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

দেহরাদূন, ৯ জানুয়ারি (হি.স.): খালি জমিতে রাখা ক্লোরিন সিলিন্ডারে লিকেজ হয়ে আতঙ্ক ছড়াল উত্তরাখণ্ডের দেহরাদূনে। ঘটনাস্থল দেহরাদূনের প্রেম নগর থানার অন্তর্গত ঝাঁজরা এলাকা। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্ট অনুভব করেন এবং অনেকেই চোখে জ্বালা অনুভব করেন। দেহরাদূনের এসএসপি অজয় সিং বলেছেন, “দেহরাদূনের প্রেম নগর থানার অন্তর্গত ঝাঁজরা এলাকায় খালি জমিতে রাখা ক্লোরিন সিলিন্ডারে লিকেজ হয়ে মানুষের শ্বাস নিতে অসুবিধা হওয়ার খবর পেয়ে পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং দমকলের দল ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নেয়। মানুষজনকে নিরাপদ স্থানে পাঠানো হয়।”

সহসপুরের বিধায়ক সহদেব সিং পুন্ডির বলেছেন, “এখানে একটি খালি জমিতে বেশ কিছুদিন ধরে ক্লোরিনের সাতটি সিলিন্ডার পড়ে ছিল। সেখানে লিকেজ হওয়ার ঘটনা ঘটে এবং বড় বিপর্যয়ে পরিণত হতে পারত। তবে, কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।” দেহরাদূনের এডিএম রামজি শরণ বলেছেন, “…ক্লোরিন গ্যাসের লিকেজের কারণে মানুষ চোখে জ্বালা অনুভব করেছেন। এনডিআরএফ, এসডিআরএফ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। প্রভাব কমানোর চেষ্টা করা হচ্ছে।”

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top