News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ঠান্ডা বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এখনও স্বাভাবিকের ওপরেই মহানগরীর তাপমাত্রা
Image

ফের ঠান্ডা বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এখনও স্বাভাবিকের ওপরেই মহানগরীর তাপমাত্রা

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): ডিসেম্বর মাস পেরিয়ে গিয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহও অতিক্রান্ত। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীতের দেখা মেলেনি এখনও। এই পরিস্থিতিতে অবশেষে তাপমাত্রা কিছুটা কমার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন ধীরে ধীরে তাপমাত্রা কমবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ। ফলে ঠান্ডার আমেজ অনুভূত হবে আবার। তার পরের দু’দিন তাপমাত্রা একই রকম থাকবে।

তবে, মঙ্গলবারও স্বাভাবিকের ওপরেই থাকল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও স্বাভাবিকের ওপরেই। নতুন করে জাঁকিয়ে শীতের দাপট শুরু হবে শুক্রবার থেকেই। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত মোটের উপর একই রকম তাপমাত্রা থাকবে। বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে। পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top