News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দফা দাবিতে দশদা আর ডি ব্লকের বিডিও এর নিকট স্মারকলিপি প্রদান বিজেপির
Image

তিন দফা দাবিতে দশদা আর ডি ব্লকের বিডিও এর নিকট স্মারকলিপি প্রদান বিজেপির

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৯ জানুয়ারি : তিন দফা দাবিতে কাঞ্চনপুর মহকুমার দশদা আরডি ব্লকের বিডিওকে স্মারকলিপি প্রদান করেছে ভারতীয় জনতা পার্টির কাঞ্চনপুর মন্ডল নেতৃত্ব।
 মঙ্গলবার মহকুমার বিভিন্ন প্রান্থ থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে দশদা ব্লকের সদর অফিসে উপস্থিত হন বিজেপির মন্ডল নেতৃত্ব ।

দাবি গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ,আরডি ব্লকের অধীনে বিভিন্ন ভিলেজ কমিটিতে সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সরকারের নির্দেশ কমিটির পক্ষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যাতে কোন ধরনের কমিটি গঠন না করা ।  

জনসংখ্যা নিরিখে প্রত্যেক ভিলেজ কমিটিতে পরিবার পৃথক করার অনুমতি প্রদান ইত্যাদি।এদিনের স্মারক লিপি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির পার্টির কাঞ্চনপুর মন্ডলের মণ্ডল সভাপতি গৌতম রায়, সাধারণ সম্পাদক তাপসেন্দু নাথ, জেলা নেতৃত্ব অরুণ চন্দ্রনাথ। উপস্থিত দশদা ব্লকের ভিডিও স্মারকলিপি গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন । নেতৃবৃন্দ অভিযোগ করেন বেশ কিছুদিন যাবত একটি চক্র অবৈধভাবে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে প্রকৃত বেনিফিসারিদের বঞ্চিত করে যাচ্ছে। বিশেষ করে শাসক দলের মনোনীত প্রকৃত সরকারি প্রকল্প পাওয়ার যোগ্য বেনিফিশারীদের নাম কেটে অন্যদের নাম অন্তর্ভুক্ত করে দিচ্ছে।

অভিযোগ এই ঘটনার ষড়যন্ত্রে যুক্ত সরকারিভাবে নিযুক্ত ব্লকের দায়িত্বে থাকা এক রাজনৈতিক নেতার নাম প্রকাশ পেয়েছে। মূলত ক্ষুদ্ধ দলীয় কর্মীরা ওই রাজনৈতিক নেতাকে মোকাবেলা করার জন্য ব্লকে উপস্থিত হয়েছিল। কিন্তু এই রাজনৈতিক নেতা কোন ভাবে আঁচ পেয়ে মঙ্গলবার ব্লকে উপস্থিত হননি ।ফলে সাধারণভাবে স্মারকলিপি দিয়ে দলীয় কর্মীরা বাড়ি ফিরেছে। তবে ক্ষুব্ধ দলীয় কর্মীরা ওই রাজনৈতিক  নেতার উপর ফের চড়াও হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

Releated Posts

সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলমগ্ন পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়া, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

আগরতলা, ১৩ জুলাই: সঠিক জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়ার বিস্তীর্ণ…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

ধর্মনগরে রাস্তা মেরামতের কাজে অনিয়মের অভিযোগ, ক্ষোভে এলাকাবাসী

ধর্মনগর, ১৩ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরে পূর্ত দপ্তরের রাস্তা মেরামতের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি অর্থে পরিচালিত…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

ত্রিপুরা সরকার এইমস নয়াদিল্লিতে জটিল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার ব্যবস্থা করেছে

নয়াদিল্লি, ১৩ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরাসরি হস্তক্ষেপ এবং সহানুভূতিশীল নির্দেশনা অনুসরণ করে, নতুন দিল্লির…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

পুকুর খননের জেরে জল নিষ্কাশন বন্ধের অভিযোগ, কাঞ্চনমালা বাজারে একাধিক বাড়িতে বন্যার জল

আগরতলা, ১৩ জুলাই: টানা বৃষ্টির মধ্যে জল নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে সদর মহকুমার কাঞ্চনমালা…

ByByReshmi Debnath Jul 13, 2026
Scroll to Top