News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনেকদিন বাদে ত্রিপুরায় করোনার ছায়া, আক্রান্ত এক
Image

অনেকদিন বাদে ত্রিপুরায় করোনার ছায়া, আক্রান্ত এক

আগরতলা, ৭ জানুয়ারি : ত্রিপুরায় অনেকদিন বাদে করোনার ছায়া নজরে এসেছে। সারা দেশেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে চলেছে। ত্রিপুরাতেও এক জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে এমনটাই জানা গিয়েছে। তবে, দুশ্চিন্তার কারণ নেই বলে স্বাস্থ্য দফতর দাবি করেছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তি স্বাভাবিক আছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ৫ জানুয়ারি সংগৃহীত নমুনায় আরটি-পিসিআরে ৩৬ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ২২৬ জন মোট ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে হয়েছে ০.৩৮ শতাংশ। অনেকদিন বাদে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১ জন।

প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮৪৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭৪৮৭ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৩.৯৬ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৭ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সাত জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। সারা দেশে বর্তমানে ৪০৪৯ জন করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top