News Flash

  • Home
  • খেলা
  • কমল কাপ ক্রিকেটে টিম ওয়ার, সাউ ব্রাদার্স জয়ী
Image

কমল কাপ ক্রিকেটে টিম ওয়ার, সাউ ব্রাদার্স জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। আগামীকাল একদিনে তিনটি ম্যাচের ব্যবস্থাপনা করেছেন উদ্যোক্তারা। রবিবার ছুটির দিন পেয়ে সুচি অনুযায়ী কমল কাপ ক্রিকেটের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। শহর দক্ষিণের আমতলীতে চমকপ্রদ কমল কাপ ক্রিকেটের ষষ্ঠ দিনে আজ দু-বেলায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ন’টায় প্রথম খেলায় টিম ওয়ার জয়লাভ করেছে। টিম ওয়ার প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৪৭ রান সংগ্রহ করলে জবাবে টি এস আই, সি এম এল ১২৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। টিম ওয়ার ২১ রানের ব্যবধানে জয়ী হয়। বিজয়ী দলের পক্ষে অক্ষয় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে। বেলা একটায় দিনের দ্বিতীয় খেলায় সাউ ব্রাদার্স ৭ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে। হারিয়েছে মাওচাঙ হাথাই টিমকে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে মাওচাঙ হাথাই টিম ৫৪ রান সংগ্রহ করলে, জবাবে সাউ ব্রাদার্স সহজেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করতে সক্ষম হয়। বিজয়ী দলের পক্ষে সাগর ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে। দিনের খেলা সকাল ৮টায় আমতলী মধ্যপাড়া বনাম দশমী ঘাট। সকাল ১০টায় দ্বিতীয় ম্যাচে ক্রিকেট ক্রেইজি বনাম জে কে নগর। বেলা একটায় শাচ্ছালাই ক্লাব বনাম কেএলসি।

Releated Posts

ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে অসমে চার দিন রাত ৩.৩০টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ

গুয়াহাটি, ১৫ জুলাই (আইএএনএস): ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল নির্বিঘ্নে উপভোগ করতে ফুটবলপ্রেমীদের সুবিধার কথা মাথায় রেখে গুয়াহাটির…

ByByNews Desk Jul 15, 2026

লর্ডস টেস্টে ভারতের দাপট, চা-বিরতিতে ৩০/০, লিড বেড়ে ১৪৫ রান

লন্ডন, ১১ জুলাই (আইএএনএস) : লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র মহিলা টেস্টে শক্ত অবস্থান তৈরি করেছে ভারত। দ্বিতীয় দিনের…

ByBySandeep Biswas Jul 11, 2026

ওরিয়েন্টাল কাপ ২০২৬: তৃতীয় দিনে নকআউটে মাদার্স ইন্টারন্যাশনাল, মাউন্ট কারমেল, জি.ডি. গোয়েঙ্কা

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যেও উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ওরিয়েন্টাল কাপ ২০২৬-এর তৃতীয় দিনে ছেলেদের বিভাগে মাদার্স ইন্টারন্যাশনাল…

ByByNews Desk Jul 9, 2026

আইসিসি নির্বাচনে বড় অঘটন, বোর্ডের আসন হারালেন ইমরান খাজা

এডিনবরা, ৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-এর বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত অ্যাসোসিয়েট…

ByByNews Desk Jul 8, 2026
Scroll to Top