News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
Image

বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ জানুয়ারি : আদালতে বিচারকের সাথে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক পুলিশ কনস্টেবল। ঘটনাটি ঘটেছে আজ শনিবার বিশালগড় আদালতে। অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম রুপান্ত ডাঙ্গু। বর্তমানে তিনি সিপাহিজলা জেলা পুলিশ সুপারের অফিসে কর্মরত রয়েছেন।
জানা যায়, ২০১৭ সালে বিশালগড় থানার অন্তর্গত ঘনিয়ামারা এলাকায় বাবুল মিয়া হত্যা মামলার শুনানি ছিল আজ বিশালগড় আদালতে। বিশালগড় জেলা ও দায়রা আদালতের বিচারক দেবাশিস করের এজলাসে চলছিল শুনানি। এই মামলায় সাক্ষী দিতে যান কনস্টেবল রুপান্ত ডাঙ্গু। অভিযোগ কনস্টেবল রুপান্ত ডাঙ্গু নেশাগ্রস্থ অবস্থায় সাক্ষী দিতে গেছিলেন। তিনি আদালতের শৃঙ্খলা বজায় রাখেননি। তাই বিচারক কনস্টেবল রুপান্ত ডাঙ্গুকে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এইদিকে অভিযুক্ত কনস্টেবল রুপান্ত ডাঙ্গু বলেন তিনি গুটকা সেবন করেছিলেন, এছাড়া কোনো নেশা সামগ্রী তিনি সেবন করেননি। পাশাপাশি তিনি এই মামলায় পূর্বে দেওয়া নিজের বয়ানের প্রতিলিপিও দেখতে চেয়েছিলেন।  যা নিয়ে বিচারক অসন্তোষ প্রকাশ করেছেন। পরে তাকে পুলিশ আটক করে হাসপাতাল নিয়ে আসে মেডিকেল করার জন্য। পরবর্তী সময়ে  তাকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

গোয়েন্দা বিভাগের বড় সাফল্য,  ৯৭৯ কেজি শুকনো গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: রাজ্য গোয়েন্দা শাখার খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেল  যাত্রাপুর থানা।…

ByByReshmi Debnath Jun 11, 2026

বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

আগরতলা, ১১ জুন: প্রবল বৃষ্টির মধ্যেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাঁপানিয়া কোল্ড স্টোর এলাকা সংলগ্ন কার্তিক মুন্ডার…

ByByReshmi Debnath Jun 11, 2026

রানীবাজারে তেলবাহী লরির ধাক্কায় স্কুটার আরোহীর মৃত্যু, ঘাতক গাড়ির খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: পশ্চিম ত্রিপুরার রানীবাজারের দলুরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুদীপ দেবনাথ নামে…

ByByReshmi Debnath Jun 11, 2026

সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে আহত কৃষক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১জুন: পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার সিমনা এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন এক কৃষক।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top