News Flash

  • Home
  • দেশ
  • পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গল থেকে আগুন ছড়াল পুঞ্চে, সতর্ক ভারত
Image

পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গল থেকে আগুন ছড়াল পুঞ্চে, সতর্ক ভারত

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): ফের পাক-অধিকৃত কাশ্মীরের জঙ্গলে আগুন ।সেই আগুন সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড় ভারতে । পাক-অধিকৃত কাশ্মীরের আগুন ছড়িয়েছে পুঞ্চ জেলাতেও। যা নিয়ে সতর্ক ভারতীয় সেনাবাহিনী। আশঙ্কা, এই সুযোগে পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করতে পারে জঙ্গিরা।

আর কয়েকদিন পরেই প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরই এই সময় আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা দেশকে। শুক্রবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গলে আগুন লাগে। সেই আগুন ক্রমে ছড়িয়ে পড়তে থাকে। নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে সেই আগুন প্রবেশ করে সংলগ্ন জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেন্ধার সাব ডিভিশনের বালাকোট সেক্টরের জঙ্গলে আগুন লেগে গিয়েছে। এর পরেই সতর্ক হয়েছে সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখায় পাহারা বৃদ্ধি করা হয়েছে। মনে করা হচ্ছে, আগুনের সুযোগ নিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়তে পারে জঙ্গিরা।

শনিবার কর্মকর্তারা জানিয়েছেন, পাক-অধিকৃত কাশ্মীরের একটি বনাঞ্চলে যে আগুন লেগেছে তা ভারতের দিকে ছড়িয়ে পড়েছে। আগুনের আড়ালের সুযোগ নিয়ে জঙ্গিরা অনুপ্রবেশ চালাতে পারে। অনুপ্রবেশের যেকোনও চেষ্টাকে ব্যর্থ করার জন্য সতর্ক বাহিনী।

প্রসঙ্গত, গত নভেম্বর মাসেও জম্মু ও কাশ্মীরের পুঞ্চের জঙ্গলে আগুন লেগেছিল। মেন্ধার এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এই আগুন লেগেছিল। তখনও অভিযোগ উঠেছিল, জঙ্গিদের সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর জন্য পাকিস্তানের জঙ্গলে আগুন লাগানো হয়েছিল। সেই আগুন এ পারে ছড়িয়ে পড়ে। আরও অভিযোগ ছিল, পাকিস্তান সেনাই এই কাণ্ড ঘটিয়েছে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top