News Flash

  • Home
  • প্রধান খবর
  • বায়োটেক স্টার্টআপ এক্সপোর উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়
Image

বায়োটেক স্টার্টআপ এক্সপোর উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

কাঠুয়া, ৪ জানুয়ারি (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বৃহস্পতিবার বায়োটেক স্টার্টআপ এক্সপোর উদ্বোধন করলেন । এদিন জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলা উপত্যকায় অবস্থিত বায়োটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে উত্তর ভারতের উদীয়মান স্টার্টআপগুলির অধীনে বায়োটেক স্টার্টআপ এক্সপোর উদ্বোধন করেন জগদীপ ধনখড় ।

অনুষ্ঠান উপলক্ষ্যে বৃহস্পতিবার পাঠানকোট বিমানঘাঁটিতে অবতরণ করলে সেখানে উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং, বায়ুসেনা ও পুলিশ কর্মকর্তারা। পরে উপ-রাষ্ট্রপতি কাঠুয়া চলে যান। কাঠুয়ায় বায়োটেক স্টার্টআপ এক্সপোর উদ্বোধন করেন তিনি। এরপর বায়োটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কে চারা রোপণ করেন উপ-রাষ্ট্রপতি। এদিকে, শিল্প প্রতিনিধি এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট নাগরিকদের একটি প্রতিনিধি দল আজ উপ-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। কাঠুয়া সফরে প্রথম উপ-রাষ্ট্রপতি হওয়ার জন্য তাঁরা ধনখড়কে ধন্যবাদ জানান। প্রতিনিধিদলের সদস্যরা ৩৭০ ধারা বাতিলের জম্মু ও কাশ্মীরে ইতিবাচক পরিবর্তনগুলি তুলে ধরেন।

এদিনের অনুষ্ঠানে স্টার্টআপ সম্পর্কে বলতে গিয়ে , উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, স্টার্টআপগুলির জন্য একটি সহায়ক ইকোসিস্টেম তৈরিতে সরকারের ফোকাস দেশে উদ্ভাবনের প্রচারে সহায়ক হয়েছে। এই এক্সপো জম্মু ও কাশ্মীর এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সরকার, শিল্প নেতা এবং উচ্চাকাঙ্ক্ষী উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার সম্মিলিত দৃষ্টিভঙ্গির প্রমাণ। বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রি রিসার্চ অ্যাসিসট্যান্স কাউন্সিল সারা দেশে জৈবপ্রযুক্তি উদ্ভাবন ইকোসিস্টেমের জন্য দ্রুত অভূতপূর্ব বৃদ্ধির জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করেছে। এই এলাকা তার কেন্দ্রস্থল এবং স্নায়ু কেন্দ্র হয়ে উঠছে। জম্মু ও কাশ্মীর উদ্ভাবন এবং উদ্যোক্তা প্রচারে উল্লেখযোগ্য অগ্রগতি করছে। এ খাতে স্টার্টআপ বিপ্লব প্রশংসনীয়। জম্মু ও কাশ্মীর বিচিত্র প্রাকৃতিক দৃশ্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহ্যের দেশ।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top