News Flash

  • Home
  • প্রধান খবর
  • কন্ঠস্বর মামলায় যুক্ত হতে চেয়ে হাই কোর্টে আবেদন সুজয়ের
Image

কন্ঠস্বর মামলায় যুক্ত হতে চেয়ে হাই কোর্টে আবেদন সুজয়ের

কলকাতা, ৪ জানুয়ারি (হি.স.) : কন্ঠস্বর মামলায় যুক্ত হতে চেয়ে বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে এলেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী। তাঁর আবেদন, বক্তব্য না শুনে তাঁর মক্কেলের বিরুদ্ধে যেন কোনও নির্দেশ দেওয়া না হয়। এই বিষয়ে যদিও আদালতের তরফ থেকে কিছু জানানো হয়নি।

বুধবার জোকা ইএসআই হাসপাতালে গলার স্বরের নমুনা সংগ্রহ করা হয় কালীঘাটের ‘কাকু’র। বৃহস্পতিবার ভোর রাতে ৩টে ২০ মিনিটে সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই ‘কাকু’র আইনজীবী হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।

‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার ‘নির্দেশ’কে চ্যালেঞ্জ করে তিনি ডিভিশন বেঞ্চকে বলেন, ‘‘সুজয়কৃষ্ণকে মামলায় যুক্ত না করেই কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। যা দেওয়া যায় না।’’ কেন ওই নির্দেশ ‘দেওয়া যায় না’, তার কারণও ব্যাখ্যা করেন সুজয়ের আইনজীবী।

তাঁর দাবি, বিচারপতি অমৃতা সিংহের নির্দেশে সুজয়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু যেহেতু সুজয়ের মামলাটি কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে চলছে, তাই ওই নির্দেশ বিচারপতি সিংহ দিতে পারেন না।

সুজয় ভদ্রর আইনজীবীর দাবি, বিচারপতি সিংহের নির্দেশেই এমনটা হয়েছে। যদিও তার প্রমাণ ডিভিশন বেঞ্চে দেখাতে পারেননি তিনি। এ বার বিচারপতি সিংহের বেঞ্চে তিনি ফের আবেদন করে জানালেন, তাঁর মক্কেলকে এই মামলায় যুক্ত করা হোক।

Releated Posts

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ কার্গিলের বীরদের শ্রদ্ধা, আত্মনির্ভর প্রতিরক্ষা, মহাকাশে সাফল্য ও পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণের বার্তা মোদীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবসে ১৯৯৯ সালের যুদ্ধে আত্মবলিদানকারী বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভারতের প্রতিরক্ষা…

ByByNews Desk Jul 26, 2026

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top