News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা জেলায় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রী বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী
Image

সিপাহীজলা জেলায় কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক প্রধানমন্ত্রী বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন : কেন্দ্রীয় সামাজিক ন্যায় প্রতিমন্ত্রী

বিশ্রামগঞ্জ,৩ জানুয়ারি,২০২৪ : রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুুবিধা যাতে সমাজের একবারে অন্তিম ব্যক্তির কাছে গিয়ে পৌঁছে যায় তা সুুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মকের প্রতিমী প্রতিমা ভৌমিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন৷ তিনি আজ সিপাহীজলা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিকশিত ভারত গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন৷ দেশের সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প ও পরিষেবার সুুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে৷ সাধারণ মানুষ যাতে এই প্রকল্পগুলির সুুফল ভোগ করতে পারেন সেই বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে৷
পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় প্রতিমী উন্নয়ন কর্মসূচি রূপায়ণে জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে সমন্বয় রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতি ইঞ্চি জমি যাতে ব্যবহৃত হয় সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন প্রকল্প চালু করেছেন৷ প্রধানমীর এই লক্ষ্যকে পাথেয় করেই আমাদের রাজ্যেও কোনও কৃষি জমি পতিত অবস্থায় পড়ে না থাকে তা সুুনিশ্চিত করতে হবে৷ জেলার জলসেচের বিভিন্ন উৎসগুলি যথাযথভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখার জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন৷ তিনি বলেন, জনজাতি এবং মহিলাদের আর্থিক অবস্থার উন্নয়নে বর্তমান কেন্দ্রীয় সরকার নানা প্রকল্প ঘোষণা করেছে৷ এগুলি যাতে রাজ্যেও যথাযথভাবে উদযাপিত হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে৷
বৈঠকে বিধায়ক অন্তরা সরকার দেব ও বিধায়ক বিন্দ দেবনাথ, সিপাহীজলা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি, অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা জে বি দোয়াতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব ডা. মিলিন্দ রামটেকে, বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন৷ বৈঠকে জেলাশাসক ও সমাহর্তা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন৷

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top