News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল, তদন্তকারী সংস্থার নোটিশকে ”অবৈধ” বলল এএপি
Image

ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল, তদন্তকারী সংস্থার নোটিশকে ”অবৈধ” বলল এএপি

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স.): আবগারি দুর্নীতি মামলায় ফের একবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সমন এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় বুধবার কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছিল ইডি, কিন্তু এদিন সকালেই তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কেজরিওয়াল ইডি-র দফতরে যাচ্ছেন না।

এএপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী ইডি-র দফতরে যাচ্ছেন না। তিনি এ বিষয়ে ইডি-কে চিঠি লিখেছেন। কেজরিওয়ালের দলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, “ইডি-র তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু এজেন্সির নোটিশ অবৈধ। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করাই তাঁদের অভিপ্রায়। নির্বাচনী প্রচারে যাওয়া থেকে তাঁকে আটকাতে চাইছেন তাঁরা।”

এদিকে, কেজরিওয়ালের এই গড়হাজিরা প্রসঙ্গে তোপ দেগেছেন বিজেপি জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ”অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে তৃতীয় সমন এড়িয়ে গেলেন। এতে বোঝাই যাচ্ছে, কিছু তো লুকানো হচ্ছে। আর তাই অপরাধীদের মতো তিনি পালিয়ে বেড়াচ্ছেন।”

Releated Posts

কুনো জাতীয় উদ্যানে ‘চিতা মিত্র’দের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

ভোপাল, ২২ জুন : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যান সফর শেষে ‘চিতা মিত্র’ এবং সাহারিয়া জনজাতির সদস্যদের সঙ্গে মতবিনিময়…

ByByNews Desk Jun 22, 2026

৪.৩৮ লক্ষ কোটি টাকার বাজেট পেশ পশ্চিমবঙ্গে, জোর কর্মসংস্থান, কল্যাণ ও পরিকাঠামো উন্নয়নে

কলকাতা, ২২ জুন : পশ্চিমবঙ্গের স্বাধীনতার পর প্রথম বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট সোমবার বিধানসভায় পেশ করলেন…

ByByNews Desk Jun 22, 2026

মঙ্গোলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে উন্নয়ন সহযোগিতা ও নিরাপত্তা নিয়ে আলোচনা জয়শঙ্করের

উলানবাটোর, ২২ জুন : ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোমবার মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরে সে দেশের বিদেশমন্ত্রী বাতসেতসেগ বাতমুনখের সঙ্গে…

ByByNews Desk Jun 22, 2026

মাদকবিরোধী অভিযানে চেন্নাই পুলিশের সাফল্য, এক সপ্তাহে গ্রেফতার ৭৭; উদ্ধার বিপুল মাদক ও যানবাহন

চেন্নাই, ২২ জুন (আইএএনএস): মাদক পাচার ও নিষিদ্ধ নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক সপ্তাহে ৭৭ জনকে…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top