News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুলাশিখর ব্লকে দু’দিনব্যাপী বিকাশ শিবির সমাপ্ত
Image

তুলাশিখর ব্লকে দু’দিনব্যাপী বিকাশ শিবির সমাপ্ত

খোয়াই, ৩ জানুয়ারি, ২০২৪ : বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতিঘরে সুুশাসন ২.০ অভিযানের দু’দিনব্যাপী বিকাশ শিবির সম্পতি তুলাশিখর ব্লকের গোপালনগর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাপ্ত হয়েছে৷ শিবিরে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মানস মুড়াসিং, খোয়াই মহকুমা শাসক কার্যালয়ের ডিসি দীপঙ্কর সরকার এবং কিশোর দেববর্মা প্রমুখ৷ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী মনিময় দেববর্মা৷ শিবিরে উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে গ্রামবাসীদের অবহিত করেন৷ শিবিরে মহকুমা শাসক কার্যালয়ের পক্ষ থেকে ১২৪টি এসটি, ১৪০টি পিআরটিসি, ২৩টি ইনকাম এবং ৩৫টি ম্যারেজ সার্টিফিকেটের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়৷ এছাড়া ত্রিপুরা জীবন জীবিকা মিশন প্রকল্পে ৩টি স্বসহায়ক দলকে ৬ লক্ষ টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়৷ তাছাড়া প্রধানমী জীবনজ্যোতি বীমা যোজনায় ১৭টি, অটল পেনশন যোজনায় ২টি এবং প্রধানমী কৌশল বিকাশ যোজনায় ১২টি আবেদনপত্র জমা নেওয়া হয়৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে ১৮ জনকে মাশরুম বীজের চারা এবং ৭৩ জনকে বিভিন্ন প্রজাতির ফুলের চারা প্রদান করা হয়৷ এছাড়া ২ জন সুুবিধাভোগীর কাছ থেকে পিএম কিষাণ যোজনায় ও ১ জন সুুবিধাভোগীর কাছ থেকে কেসিসি লোনের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়৷ শিবিরে মৎস্য দপ্তরের পক্ষ থেকে ৪১ জনকে ৫০০টি করে মাছের পোনা বিতরণ করা হয়, ৫ জনকে মৎস্যচাষের বিষয়ে সচেতনতামূলক পুস্তিকা এবং ৭ জনকে মাছের ঔষধ দেওয়া হয়৷ শিবিরে ১৫০ জনের কাছ থেকে আরওআর শংসাপত্রের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়৷ তাছাড়া ৪১ জনকে ৫০০টি করে মাছের পোনা দেওয়া হয়৷ শিবিরে ১০০ জন শিশুকে পুষ্টি কিট প্রদান করা হয়৷ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ১৮ জনের সুুগার পরীক্ষা করা হয় এবং ৬১ জনের স্বাস্থ্য পরীক্ষা করে ঔষধ দেওয়া হয়৷ এছাড়াও শিবিরে ৯ জনের কাছ থেকে আয়ুমান কার্ডের জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়৷ তাছাড়া শিবিরে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের পক্ষ থেকে রেশনকার্ডের জন্য ৪০টি আবেদনপত্র জমা নেওয়া হয়৷ শিবিরে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ২৯টি পরিবারের ১৫০টি গবাদি পশুপাখির পরীক্ষা করে ঔষধ দেওয়া হয়৷ শিবিরে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমান প্রচার ভ্যানটিকে স্বাগত জানানো হয়৷ শিবিরে উপস্থিত সকলে বিকশিত ভারতের জন্য শপথ গ্রহণ করেন৷ শিবিরে পশ্চিম বাচাইবাড়ি এবং পূর্ব বাচাইবাড়ি এলাকার গ্রামবাসীগণ অংশগ্রহণ করেন৷

Releated Posts

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

কুমারঘাটে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওর পেছনে ধাক্কা ই-রিক্সার, আহত ১

আগরতলা, ২৬ জুলাই: ঊনকোটি জেলার কুমারঘাট-কৈলাসহর ২০৮ নম্বর জাতীয় সড়কের সোনাইমুড়ি এলাকায় শনিবার গভীর রাতে একটি গুরুতর সড়ক…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top