News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের সমস্যা : রাজ্যবাসীর বিলাসিতা কারণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী, বিমান ভাড়া নিয়ন্ত্রণে রাজ্যের এক্তিয়ার নেই, বললেন তিনি  
Image

বিদ্যুতের সমস্যা : রাজ্যবাসীর বিলাসিতা কারণ বলে মনে করেন মুখ্যমন্ত্রী, বিমান ভাড়া নিয়ন্ত্রণে রাজ্যের এক্তিয়ার নেই, বললেন তিনি  

আগরতলা, ১৬ মে : রাজ্যবাসীর বিলাসিতায় বিদ্যুতের সমস্যা উত্তরোত্তর বাড়িয়ে চলেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহার বক্তব্য, প্রচন্ড গরমে রাজ্যে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রাদি সহ বিভিন্ন যন্ত্রাদি ব্যবহারের মাত্রা অনেকটাই বেড়েছে, ফলে বিদ্যুতের চাহিদার সাথে যোগানের পার্থক্য বিরাট আকার ধারণ করেছে। পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী তার অতিরিক্ত ব্যবহারের ক্ষমতা বহন করতে পারছে না।  তাই বিদ্যুতের সমস্যা কমছে না। সাথে তিনি যোগ করেন, বিমান ভাড়া বৃদ্ধি ব্যবস্থা গ্রহণে রাজ্যের এক্তিয়ার নেই।

এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর ৪০০ পারের দেখা  স্বপ্ন রয়েছে তা অবশ্য পূরণ হবে। আজ সংবাদিকদের মুখোমুখি হয়ে এমটাই আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভোট প্রচারে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। পশ্চিম বাংলায় ৪২ টি আসনের মধ্যে বিজেপি ৩২ টি আসন পাবে। প্রধানমন্ত্রীর ৪০০ পারের দেখা স্বপ্ন রয়েছে তা অবশ্য পূরণ হবে, বলে প্রত্যয়ের সুরে বলেন তিনি।

এদিন তিনি বলেন, বিমান ভাড়া বৃদ্ধি ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকার ওয়াকিবহাল। তাতে রাজ্য সরকারের কোনো এক্তিয়ার নেই। বিভিন্ন বিমান সংস্থাগুলির কাছে বিমান ভাড়া বৃদ্ধি করার যথাযথ কারণ রয়েছে। যার দরুণ বিমান ভাড়া নিয়ন্ত্রণ হচ্ছে না।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top