News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র সমস্ত ক্লাব, মহকুমা সংস্থার অর্ডার ফর অডিট করার আর্জি
Image

টিসিএ-র সমস্ত ক্লাব, মহকুমা সংস্থার অর্ডার ফর অডিট করার আর্জি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি।। এবার খোদ কোষাধ্যক্ষ আর্জি জানিয়েছেন অর্ডার ফর অডিট-এর জন্য। তাও ১-২ বছরের হিসাব-নিকাশ পর্যবেক্ষণ নয়, ২০১৫ সাল থেকে আজ পর্যন্ত নিদেন পক্ষে আট বছরের সামগ্রিক হিসেব পরীক্ষা করার আর্জি জানিয়েছেন। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের কমিশনারের কাছে লিখিত এক আবেদনে টিসিএ-র কোষাধ্যক্ষ জয়লাল দাস মূলতঃ টিসিএ অনুমোদিত সব কটি ক্লাব, সাব-ডিভিশনাল ক্রিকেট এসোসিয়েশন, কোচিং সেন্টার এবং প্লে সেন্টারগুলোর ২০১৫ সাল থেকে প্রাপ্ত অনুদানের বাৎসরিক খরচের সামগ্রিক হিসেব-নিকেশ অর্ডার ফর অডিট করার জন্য। ‌ আবেদনপত্রে তিনি ইঙ্গিত করেছেন, টিসিএ অনুমোদিত প্রতিটি ক্লাব, সাব ডিভিশন সংস্থা, কোচিং সেন্টার, প্লে সেন্টার সমূহ যথারীতি টিসিএ থেকে অনুদান পেলেও সেগুলো খরচের যথাযথ অডিট রিপোর্ট প্রকাশ্যে আসেনি। স্বাভাবিক কারণে তিনি কমিশনারের কাছে আর্জি জানিয়েছেন এ বিষয়ে একটি অডিট টিম গঠন করে যথোপযুক্ত অডিট করার জন্য। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সাংগঠনিক চিত্র এখন এতটাই সংবেদনশীল, আদৌ কোষাধ্যক্ষের এই আবেদন কতটুকু কার্যকরী হয়, তাই এখন দেখার বিষয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top