News Flash

  • Home
  • প্রধান খবর
  • তামিলনাড়ুর প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ভারত গর্বিত : প্রধানমন্ত্রী
Image

তামিলনাড়ুর প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ভারত গর্বিত : প্রধানমন্ত্রী

তিরুচিরাপল্লী, ২ জানুয়ারি (হি.স.): তামিলনাড়ুর প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ভারত গর্বিত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “আমার অনেক তামিল বন্ধু ছিল এবং আমি তাঁদের কাছ থেকে তামিল সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। আমি বিশ্বের যেখানেই যাই না কেন, তামিলনাড়ুর বিষয়ে কথা না বলে আমি থাকতে পারি না।” মঙ্গলবার দুপুরে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনও করেছেন।

পরে এক জনসভায় বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, “আমি কামনা করছি, ২০২৪ সাল সবার জন্য শান্তিময় ও সমৃদ্ধ হোক। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে, ২০২৪ সালে আমার প্রথম অনুষ্ঠান তামিলনাড়ুতে হচ্ছে। প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প তামিলনাড়ুর অগ্রগতিকে শক্তিশালী করবে। আমি এই প্রকল্পের জন্য আপনাদের অভিনন্দন জানাই।” তামিলনাড়ুতে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, “২০২৩ সালের শেষ কয়েক সপ্তাহ, তামিলনাড়ুর মানুষজনের জন্য অত্যন্ত কঠিন ছিল। অতিবৃষ্টির কারণে আমরা অনেককে হারিয়েছি। সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়েছে… সঙ্কটের এই সময়ে তামিলনাড়ুর জনগণের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছি।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “ভারত এখন শীর্ষ পাঁচটি অর্থনীতির মধ্যে রয়েছে। এখন ভারত বিশ্বে এক নতুন আশা হিসেবে আবির্ভূত হয়েছে। বড় বড় বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করছেন এবং তামিলনাড়ু ও দেশের মানুষ এর সুফল পাচ্ছেন। তামিলনাড়ু মেক ইন ইন্ডিয়ার বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠছে।” মোদী যোগ করেছেন, “গত এক বছরে ৪০ জনেরও বেশি কেন্দ্রীয় মন্ত্রী ৪০০ বারের বেশি সময় তামিলনাড়ু সফর করেছেন। তামিলনাড়ু যখন দ্রুত অগ্রসর হবে, তখন দেশও দ্রুত উন্নতি করবে।”

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top