News Flash

Image

বিশালগড়ে সিপিএমের ১৯৭ ভোটার বিজেপিতে

চড়িলাম,২ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ঝড়ো ইনিংস শুরু করেছে শাসকদল বিজেপি। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে ঝাঁপিয়েছে শাসক দল। শুরু হয়েছে দল বদলের পালা। বিশালগড়ে ক্রমশ জমি হারাচ্ছে বিরোধী দল।

একসময়ের দাপুটে নেতা ভানুলালের খাস জমিতে অবাধে পদ্ম চাষ করে চলছে তরুণ বিধায়ক সুশান্ত দেব। রীতিমতো তছনছ হয়ে যাচ্ছে একের পর এক লালদুর্গ। মঙ্গলবার পৃথক দু’টি বাজার সভায় ১৯৭ জন ভোটার সিপিএমের সঙ্গ ছেড়ে যোগ দেন বিজেপিতে।
এদিন দুপুরে প্রথম সভা অনুষ্ঠিত হয় অফিসটিলা বাজারে।

সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিজেপির জেলা প্রভারী অমল দেবনাথ, ভারপ্রাপ্ত মন্ডল সভাপতি তপন দাস প্রমূখ। সভায় ১০৫ জন সিপিএমের সমর্থক বিজেপিতে যোগ দেন। সিপিএমের নীতি আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে বলে অভিযোগ দলত্যাগীদের। নবাগতদের বরণ করেন বিধায়ক সুশান্ত দেব সহ দলের নেতৃবৃন্দ।


বিধায়ক সুশান্ত দেব ভাষণে বলেন সিপিএম কংগ্রেস দেউলিয়া হয়ে গিয়েছে। তাই একে অপরের হাত ধরেও গত নির্বাচনে এদের ভরাডুবি হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে এদের জামানত জব্দ করতে হবে। দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় দুর্গানগর বাজারে। সংখ্যালঘু অধ্যুষিত দুর্গানগরে ৯২ জন সিপিএমের সমর্থক বিধায়ক সুশান্ত দেবের হাত ধরে যোগ দেন বিজেপিতে।
দলত্যাগীদের মধ্যে অধিকাংশ সংখ্যালঘু মুসলমান। বিধায়ক সুশান্ত দেব বলেন বিজেপি ভিন্ন ধরনের পার্টি। বিজেপির সরকার আছে বলেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিলে হাঁটতে হয়না। সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। বিজেপিতে নতুন পুরনো বলে কিছু নেই। সবাই মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈভবশালী ভারত গড়ার সংকল্প বাস্তবায়নে কাজ করতে হবে।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top