News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্ত্রী ও তিন কন্যাকে ঘরে রেখে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ
Image

স্ত্রী ও তিন কন্যাকে ঘরে রেখে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩১ ডিসেম্বর: অবশেষে পুলিশের জালে ধরা পরল এক এক অভিযুক্ত।  শনিবার ভোররাতে আলগাপুর ৪ নং ওয়ার্ড এলাকায় স্ত্রী এবং তিন সন্তানকে আগুনে পুরিয়ে মেরে ফেলার চেষ্টার ঘটনায়  অভিযুক্তকে রবিবার কুমারঘাট এর আশ্রম পল্লী এলাকা থেকে গ্রেফতার করলো ধর্মনগর থানার পুলিশ। অভিযুক্তের নাম বিপ্লব চক্রবর্তী। 

উল্লেখ্য, বিপ্লব চক্রবর্তী সেদিন রাতে বাইক নিয়ে এসেছিল এবং বসত ঘরে আগুন লাগিয়েছিল তা একজন প্রত্যক্ষদর্শী স্বীকারোক্তি দেওয়ার পর সেই স্বীকারোক্তির উপর ভিত্তি করে ধর্মনগর থানার পুলিশ কুমারঘাট এর আশ্রমপল্লী থেকে গ্রেপ্তার করল বিপ্লব চক্রবর্তীকে।

উল্লেখ্য কুমারঘাটের আশ্রম পল্লীতে বিপ্লব চক্রবর্তী নিজের বাড়ি। বাইকটির নম্বর টি আর ০৫ এফ ৭৪ ৯৩। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে। ঘটনার সাথে জড়িতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে সমাজে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে অভিমত শুভবুদ্ধিসম্পন্ন জনগণের।

________

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top