News Flash

  • Home
  • খেলা
  • বিলোনিয়া অনূর্ধ্ব ১৩ ক্রিকেট ফাইনালে আজ বিদ্যাপীঠ-আমজাদনগর ম্যাচ
Image

বিলোনিয়া অনূর্ধ্ব ১৩ ক্রিকেট ফাইনালে আজ বিদ্যাপীঠ-আমজাদনগর ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ছোটদের অনুর্ধ ১৩ ক্রিকেট টুর্নামেন্টের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হলো শনিবার। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ম্যাচে প্রতিপক্ষদের হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও আমজাদনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আমজাদ নগর বনাম বড়পাথারী স্কুলের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে আমজাদ নগর ৫৪ রানে পরাজিত করে বড় পাথারিকে। এই ম্যাচে আমজাদ নগর ট্রফি দিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪০ ওভারে ৯ জন ব্যাটসম্যান কে হারিয়ে তুলে ১০৮ রান। ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করে আকাশ হোসেন। বড়পাথারির বোলারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেয় দীপঙ্কর মিয়া ও অলক মজুমদার। জবাবে বরপাখারি জয়ের জন্য ১০৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে অলআউটের শিকার। আজাদ মিয়ার ধারাবাহিক বোলিং আক্রমণের সামনে বরপাথারির কোন ব্যাটসম্যান এর পক্ষেই ইনিংসে বেশি সময় টিকে থাকা সম্ভব হয়নি। ইনিংসে আজাদ একাই নয় ছয়টি উইকেট। বড়পাথাড়ির ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৩১ রান করে প্রতীক চৌধুরী। অপরদিকে দিনের অপর সেমিফাইনাল ম্যাচে  বিদ্যাপীঠ সাত উইকেটে পরাজিত করে বিলোনিয়া স্কুলকে। এই ম্যাচে বিলোনিয়া প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং ব্যাটসম্যান নীলাদ্রি পালের ৬৮ রানের সাহায্যে মাত্র ১০১ রান তুলে। বিদ্যাপীঠের  দীপজ্যোতি ভৌমিক চারটি ও দীপ্তনু পাল তিনটি করে উইকেট নেয়। জবাবে জয়ের জন্য ১০২ রানে টার্গেট নিয়ে বিদ্যাপীঠ মাত্র তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে ১০৩ রান তুলে ম্যাচ থেকে জয়  ছিনিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয়।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top