News Flash

  • Home
  • প্রধান খবর
  • মালদহ থেকে যাওয়া যাবে বেঙ্গালুরু, অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী
Image

মালদহ থেকে যাওয়া যাবে বেঙ্গালুরু, অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী

অযোধ্যা ও মালদহ, ৩০ ডিসেম্বর (হি.স.): দেশের প্রথম দু’টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে শনিবার একটি পেয়েছে পশ্চিমবঙ্গ। মালদহ থেকে বেঙ্গালুরু যাওয়ার ওই এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হয়েছে শনিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নেড়ে এই দুই অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। উদ্বোধনের পর মালদহ টাউন স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন।

সব মিলিয়ে ২২টি কামরা রয়েছে এই নতুন ট্রেনে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দের দিকে নজর দিয়ে আধুনিক সমস্ত বন্দোবস্ত রয়েছে অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে রয়েছে সিসি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় ইত্যাদি। অমৃত ভারত হল ‘এলএইচবি পুশ পুল’ ট্রেন, যার দুই দিকেই দু’টি লোকোমোটিভ রয়েছে, যা ট্রেনের গতিকে আরও বৃদ্ধি করবে। মালদহ-বেঙ্গালুরু ছাড়া আরও একটি অমৃত ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছে শনিবারেই। ওই ট্রেনটি চলবে দ্বারভাঙা, অযোধ্যা এবং আনন্দ বিহার টার্মিনালের মধ্যে। দু’টি অমৃত ভারত এক্সপ্রেসের পাশাপাশি ছ’টি বন্দে ভারত, নতুন তৈরি বিমানবন্দর এবং রেল স্টেশনেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top