News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা পুরনিগম আয়োজিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ক্লাবগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে
Image

আগরতলা পুরনিগম আয়োজিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ক্লাবগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে

আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ সুুস্থ পরিবেশ এবং শান্তি, সম্পীতি অক্ষুন্ন থাকলে সব কাজই ভালভাবে করা যায়৷ রাজ্যের ক্লাবগুলি স্থানীয়ভাবে বিভিন্ন সমস্যার সমাধান করছে৷ ক্লাবের দায়িত্ব অনেক৷ রাজ্য সরকারও ক্লাবগুলিকে সামনে রেখে কাজ করতে চায়৷ সমাজকে সুুস্থ ও সুুন্দর রাখতে নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে ক্লাবগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আগরতলা পুরনিগম আয়োজিত শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিজয়ী ক্লাবগুলিকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন আগামী দিনে এই ক্লাবগুলি আরও ভালোভাবে শারদ উৎসবের আয়োজন করবে৷ আগরতলা পুরনিগমের উদ্যোগে এদিন আগরতলা পুরনিগম এলাকার ২১টি ক্লাবকে বিভিন্ন বিভাগে পুরসৃকত করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, সমাজসেবী রাজীব ভট্টাচার্য৷ অনুষ্ঠানে অতিথিগণ ক্লাবগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন৷
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী সুুশান্ত চৌধুরী বলেন, যেকোন ধর্মের উৎসবেই আমরা সবাই মেতে উঠি৷ এর মধ্য দিয়ে দেশের বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবিই ফুটে উঠে৷ তিনি বলেন, জনপ্রতিনিধি ও রাজ্য প্রশাসনের যৌথ প্রয়াসে শারদ উৎসব এবার শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে৷ বিভিন্ন ক্লাব এই কাজে সহায়তা করেছে৷ এজন্য তিনি ক্লাব কর্তপক্ষকে ধন্যবাদ জানান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার বলেন, এবার জনগণ শান্তিপূর্ণভাবে সারারাতব্যাপী শারদ উৎসব উপভোগ করেছেন৷ কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ এটা রাজ্য সরকারেরই কৃতিত্ব৷ ক্লাবগুলিও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে৷ তিনি জানান, এবার বিভিন্ন ক্ষেত্রে আগরতলা পুরনিগম এলাকার ২১টি ক্লাবকে পুরসৃকত করা হচ্ছে৷ যেসব ক্লাব পুরসৃকত হয়েছে তাদের তিনি অভিনন্দন জানান৷ সম্পর্ণ পুরনিগম এলাকার সেরার সেরা পুরস্কার দেওয়া হয়েছে সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা, সেরা থিম ও মহিলাদের দ্বারা আয়োজিত সেরা দুর্গাপূজা ক্যাটাগরিতে৷ তাছাড়া পুরনিগম এলাকার বিভিন্ন জোনেও সেরা প্রতিমা, সেরা মণ্ডপ, সেরা আলোকসজ্জা ও সেরা থিম ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আগরতলা পুরনিগমের মিউনিসিপ্যাল কমিশনার মহাম্মদ সাজ্জাদ পি৷ অনুষ্ঠান মঞ্চে আগরতলা পুরনিগমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ও সমাজসেবী রাজীব ভট্টাচার্যকে শুভেচ্ছা মারক তুলে দেন মেয়র দীপক মজমদার৷ শারদ সম্মান ২০২৩ এর বিচারক মণ্ডলীকেও আগরতলা পুরনিগমের পক্ষ থেকে মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়৷ তাছাড়া অনুষ্ঠানে স্বচ্ছতা সম্পাদনে বিশেষ অবদানের জন্য পুরনিগম এলাকার ৪টি ওয়ার্ডকে স্বচ্ছতা পুরস্কার দেওয়া হয়৷ দক্ষিণ জোনের ৩৭নং ওয়ার্ডকে স্বচ্ছতার জন্য সেরার সেরা পুরস্কার দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ ওয়ার্ডের কর্পোরেটার ও ওয়ার্ড সচিবদের হাতে পুরস্কার তুলে দেন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top