News Flash

Image

আবারও রাজ্যে এনআইএ-র হানা, হেফাজতে ২

আগরতলা, ২৯ ডিসেম্বর: গতকাল গভীর রাতে আবারও জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ত্রিপুরায় অভিযান চালিয়েছে। ওই অভিযানে ত্রিপুরা থেকে ২ জন মানব পাচারকারীর সহযোগীকে এনআইএ-তাদের হেফাজতে নিয়েছে।

রাজ্য হানা দিয়ে সাব্রুম থানার অন্তর্গত আইলয়ামারা এলাকার বাসিন্দার সুমন ত্রিপুরা (৩০) এবং বৈষ্ণবপুর এলাকার বাসিন্দার কাংফ্রু মগ (৩৮) নামে ওই দুইজন যুবককে জালে তুলতে সক্ষম হয়েছে। 

প্রসঙ্গত, ইন্দো- বাংলা সীমান্ত দিয়ে বিভিন্ন টাউট বা মধ্যস্থকারীদের সহায়তায় অবৈধভাবে রোহিঙ্গা ভারতে প্রবেশ করছে। গত ৮-ই নভেম্বর জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়েছিল। ওই অভিযানে ত্রিপুরা থেকে ২১ জন সহ বিভিন্ন রাজ্যের মোট ৪৪ জন টাউট বা মধ্যস্থকারীদের আটক করা হয়েছে বলে এনআইএ- এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল।

এনআইএ-এর তরফে ওই বিবৃতিতে আরো জানানো হয়েছিল, গুয়াহাটি, চেন্নাই, ব্যাঙ্গালোর, জয়পুরের এনআইএ শাখায় ৪টি মানব পাচারের মামলা নথিভুক্ত হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৫টি জায়গায় একযোগে এই অভিযান চালানো হয়েছিল। এর ফলে ৫টি রাজ্যের মানব পাচারের দলকে ধবংস করা হয়েছিল। 

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top