News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাঁথিতে ‘আক্রান্ত’ তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপি-র দিকে
Image

কাঁথিতে ‘আক্রান্ত’ তৃণমূল নেতা, অভিযোগের তির বিজেপি-র দিকে

পূর্ব মেদিনীপুর, ২৮ ডিসেম্বর (হি.স.): হামলার শিকার কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা তৃণমূল নেতা আমিন সোয়েল। তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলেই অভিযোগ। এই ঘটনায় কাঠগড়ায় বিজেপি।

মাজিলাপুর অঞ্চলের সামরাইবাড় জলপাই এলাকায় সরকারি জায়গায় ‘জল জীবন মিশনের’ কাজ হওয়ার কথা ছিল। টেন্ডারও হয়ে যায়। কিন্তু বিজেপি পরিচালিত কাঁথি ১ পঞ্চায়েত সমিতি সামরাইবাড় জলপাই এলাকা থেকে দেড় কিলোমিটার দূরে সরদপুর এলাকায় ব্যক্তিগত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ।

সূত্রের খবর, কাঁথি ১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোয়েল তার প্রতিবাদ করেন। এই অশান্তির মাঝে বুধবার রাতে এলাকায় বাজি ফাটাতে শুরু করে বিজেপি। খবর পেয়ে রাত ১১টা নাগাদ আমিন ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিয়ে ফেরার সময় আচমকা বিরোধী দলনেতার উপর হামলা চালানো হয়। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মী-সমর্থকরা হামলা চালায় বলেই অভিযোগ। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top