News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফের শিশু মৃত্যুর অভিযোগে তোলপাড় জিবি হাসপাতাল
Image

ফের শিশু মৃত্যুর অভিযোগে তোলপাড় জিবি হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর : ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে তোলপাড় জিবি হাসপাতাল।
ভুল চিকিৎসাতেই মৃত্যু হয়েছে শিশুর,  বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই অভিযোগ তুলেছেন শিশুর পরিবারের সদস্যরা। মৃত শিশুর নাম আয়ুষ মালাকার।
ঘটনার বিবরণে প্রকাশ, সিধাই মোহনপুর এলাকার কলকলিয়ার কারিপুরের দশ বছরের শিশু সন্তান আয়ুষ মালাকারের ইউরিনাল সমস্যা রয়েছে।  চিকিৎসক প্রীতম দাসের কাছে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শিশুকে। সেই অনুযায়ী চিকিৎসা চলতে থাকে।  শিশুটির গোপনাঙ্গে অস্ত্রপাচার করার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু সেই অস্ত্রপাচার করা হয়নি। পরবর্তীতে ফের আজকের দিনক্ষণ নির্ধারণ করা হয় অপারেশনের জন্য। সেই অনুযায়ী বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার অপারেশন রুমে নিয়ে যাওয়া হয় আয়ুসকে। কিন্তু শিশুটি মৃত বলে অপারেশন টেবিল থেকেই চলে যায় চিকিৎসক প্রীতম দাস। চিকিৎসকের গারিলতিতেই ওই শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

 শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা। ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছিল হাসপাতাল চত্বর। পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে আসে পুলিশ। মোতায়েন করা হয় টি এস আর বাহিনী। 

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top