News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ধর্মনগরে কলসি পূজন এবং রেলি অনুষ্ঠিত
Image

২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ধর্মনগরে কলসি পূজন এবং রেলি অনুষ্ঠিত

ধর্মনগর, ২৮ ডিসেম্বর : আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধর্মনগরে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কলসি পূজন এবং এক রেলি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের উত্তর জেলার সাধারণ সম্পাদক মনোজ ধর জানিয়েছেন, উত্তর জেলার নয়টি কেন্দ্র থেকে নয়টি কলসি এসে ধর্মনগরের অফিসটিলার কালিবাড়িতে এসেছে।

এদিন তিনি আরও বলেন, সবার পক্ষে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে যে প্রাণ প্রতিষ্ঠা হবে সেখানে যাওয়া সম্ভব নয় তাই প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটি ওয়ার্ডে ওই দিনটিকে মহাসমারোহে পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২২ জানুয়ারী সকালে রামকে নিয়ে প্রভাত ফেরী অনুষ্ঠিত হবে। তারপর সারাদিন উৎসবের পর সন্ধ্যায় দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই দিনে রাম সীতা এবং লক্ষণকে নিয়ে ১৪ বছরের বনবাস শেষ করে ঘরে ফেরায় যেমন করে দীপাবলি অনুষ্ঠিত হয়েছিল তেমনি ২২ জানুয়ারি সন্ধ্যায় হিন্দু সনাতনীরা দীপাবলি অনুষ্ঠান পালন করবে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top