News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে রাজ্যপালের শোক
Image

বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে রাজ্যপালের শোক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর : বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু। এক শোকবার্তায় রাজ্যপাল বলেন, ‘রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্তের প্রয়াণে আমি মর্মাহত। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত ১৯৮৮ থেকে ১৯৯৩ পর্যন্ত রাজ্য মন্ত্রিসভার সদস্য ছিলেন। তিনি সাধারণ জীবন যাপন করতেন এবং রাজ্যের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। মন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময়ে ত্রিপুরার অগ্রগতিতে এবং যুবকদের উন্নয়নে কাজ করে গেছেন। তাঁর প্রয়াণ ত্রিপুরা রাজ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সমব্যথী। আমার প্রার্থনা ঈশ্বর যেন এই অপূরণীয় ক্ষতি বহন করার শক্তি তাঁর পরিবারের সদস্যদের দেন। আমি পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।’

Releated Posts

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026

ডিজিপি কমেন্ডেশন পদে সম্মানিত খোয়াইয়ের চার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ মহলের স্বীকৃতি পেলেন খোয়াই জেলার চার পুলিশ আধিকারিক ও কর্মী।…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top