News Flash

Image

 আগুনে পুড়ে ছাই চারটি ঘর

আগরতলা, ২৮ ডিসেম্বর: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চারটি ঘর। গতকাল রাতে  ওই ঘটনায় কমলপুর থানার মানিক ভান্ডার বাজার সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।খ বর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী।দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা বাড়ির মালিকের।

বাড়ির মালিক রাজীব ঘোষ জানিয়েছেন, গতাকাল রাতে তাঁর চারটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তখন বাড়িতে তিনি ছিলেন না। তাঁর স্ত্রী সহ পরিবারের সদস্যরা ছিলেন। বাড়ির মানুষ তাকে ঘরে আগুন লাগার খবর জানিয়েছেন। খবর পেয়ে তিনি তড়িঘড়ি আজ সকালে বাড়ি ছুটে আসেন।

তিনি আরও জানিয়েছেন,অগ্নিকাণ্ডে ওই তাঁর ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১ কোটি টাকার অধিক হবে বলে জানান তিনি। 

Releated Posts

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026

পুরভোটে ২১টি নগর সংস্থায় ৭৮৪টি ভোটকেন্দ্রের খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ত্রিপুরার ২১টি নগর স্থানীয় সংস্থার আসন্ন নির্বাচনের জন্য ভোটকেন্দ্র নির্ধারণ ও খসড়া বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

কারসাজি করা ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অভিযোগ, এসইসি-র দ্বারস্থ তিপরা মথা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে দলের নামে একটি কারসাজি করা ভিডিও ছড়িয়ে…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

নির্বাচনী রণকৌশল ঠিক করতে বিজেপির সাংগঠনিক বৈঠক

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করতে আজ আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top