News Flash

  • Home
  • দেশ
  • মোদীর গ্যারান্টিযুক্ত গাড়ি যেখানেই পৌঁছচ্ছে, সেখানেই মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে : প্রধানমন্ত্রী
Image

মোদীর গ্যারান্টিযুক্ত গাড়ি যেখানেই পৌঁছচ্ছে, সেখানেই মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): মোদীর গ্যারান্টি ওয়ালা গাড়ি যেখানেই পৌঁছচ্ছে, সেখানেই মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হওয়ার পর, উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য ৪.৫ লক্ষ নতুন সুবিধাভোগী আবেদন করেছেন। যাত্রা চলাকালীন সংশ্লিষ্ট স্থানেই দেওয়া হয়েছে ১ কোটি আয়ুষ্মান কার্ড।

বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বার্তালাপে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একটি উন্নত ভারতের সংকল্পের সঙ্গে সংযোগ স্থাপন এবং দেশবাসীকে সংযুক্ত করার এই অভিযান ক্রমাগত বিস্তৃত হচ্ছে, দূর-দূরান্তের গ্রামে পৌঁছে যাচ্ছে। গ্রামের যুবক, মহিলা অথবা প্রবীণ নাগরিক, এখন তারা সবাই মোদীর গ্যারান্টিযুক্ত গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং এই গাড়ির অনুষ্ঠানের ব্যবস্থাও করছেন। এই মেগা-অভিযান সফল করার জন্য আমি সকল দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু হওয়ার পর ৫০ দিনও অতিক্রান্ত হয়নি। কিন্তু এই যাত্রা এখনও পর্যন্ত লক্ষাধিক গ্রামে পৌঁছেছে। এটি নিজেই একটি রেকর্ড।” প্রধানমন্ত্রী যোগ করেছেন, “এখন দেশের কোটি কোটি সুবিধাভোগকারীরা সরকারি প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যম হয়ে উঠছেন। তাঁরা সাহায্য পাওয়ার পরে থেমে থাকে না বরং নতুন শক্তি পায় এবং নিজেদের ভবিষ্যত উন্নত করার জন্য কঠোর পরিশ্রম করে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “গত ৪ বছরে, ১১ কোটিরও বেশি গ্রামীণ পরিবারকে নলের মাধ্যমে জলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হওয়া উচিত নয়! কলের জলের সংযোগের পাশাপাশি, সঠিক জল ব্যবস্থাপনা অনুশীলন এবং ভালো জলের গুণমানও নিশ্চিত করতে হবে। গ্রামবাসীদের এগিয়ে এসে এই ধরনের দায়িত্ব নিতে হবে। সরকারের প্রচেষ্টা জনগণের সমর্থনের সঙ্গে মিলিত হলে, ফলাফল হয় দুর্দান্ত!”

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top