News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ২০৪৭ সাল পর্যন্ত দেশের রূপরেখা জনসম্মুখে তুলে ধরাই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য : প্রতিমা
Image

আগামী ২০৪৭ সাল পর্যন্ত দেশের রূপরেখা জনসম্মুখে তুলে ধরাই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য : প্রতিমা

আগরতলা, ২৭ ডিসেম্বর : আগামী ২০৪৭ সাল পর্যন্ত দেশের রূপরেখা জনসম্মুখে তুলে ধরাই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য। তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে আগামী ২০৪৭ সাল পর্যন্ত ত্রিপুরার রূপরেখা তৈরী করা হয়েছে। আজ চড়িলাম ব্লকের অন্তর্গত উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রা একথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশের জনগনরা তাঁকে প্রধান সেবক হিসেবে দায়িত্ব দিয়েছেন। গত ৯ বছরে সেই দায়িত্ব কতটুক পূরণ করতে পড়েছেন তা বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে প্রতিফলিত হবে। তাই তিনি ১৫ নভেম্বর থেকে ওই যাত্রার শুরু করেছেন।

তাঁর কথায়, সাধারণ মানুষকে সুবিধা প্রদানে ক্ষেত্রে মোট ১৭টি প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী। জনগণকে সুযোগ সুবিধা পৌঁছে দিতে মোদীর গ্যারান্টির গাড়ি বাড়ি বাড়ি পৌঁছে গেছে।

এদিন তিনি আরও বলেন, বাম আমলে সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা প্রধান ও উপপ্রধানের কাছে বলতে পারেননি। নিজেদের সমস্যার কথা তাঁদের কাছে তুলে ধরা কল্পনার বিষয় ছিল। কিন্ত আজ গর্বের বিষয় এই যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রান্তিক মানুষ থেকে শুরু করে ত্রিপুরাবাসীর সাথে কথা বলছেন।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top