News Flash

  • Home
  • দেশ
  • চালসায় গাড়ির ধাক্কায় মৃত্যু ময়ূরের, ক্ষোভ পরিবেশপ্রেমীদের
Image

চালসায় গাড়ির ধাক্কায় মৃত্যু ময়ূরের, ক্ষোভ পরিবেশপ্রেমীদের

চালসা, ২৭ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির চালসার বাতাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণবয়স্ক ময়ূরের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে । এদিন ময়ূরটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।

খবর পেয়ে চালসা রেঞ্জের কর্মীরা পৌঁছে ময়ূরের দেহ উদ্ধার করে নিয়ে যান। চালসার রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ‘সম্ভবত কোনও গাড়ির ধাক্কায় ময়ূরটির মৃত্যু হয়েছে। ময়ূরের দেহটি লাটাগুড়ি প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’ ঘটনায় চালসার পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার ক্ষোভের সুরে জানান, গাড়ির ধাক্কায় লাগাতার বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। এদিনের ঘটনায় ঘাতক গাড়িটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top