News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চার জন
Image

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চার জন

ধর্মনগর, ২৭ ডিসেম্বর : দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চার জন। মঙ্গলবার ধর্মনগর মহকুমার অন্তর্গত ইছাই লালছড়া তহশিল অফিস এলাকার স্থানীয় মানুষ তাঁদের উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক বহিঃরাজ্যে স্থানান্তর করেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ইছাই লালছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় ধর্মনগর থেকে টিআর ০৫ ডি ৪৭১৯ নম্বরের বাইকে করে কদমতলার দিকে যাচ্ছিলেন মনোর আলি (২০) নামে যুবক। তাঁর বাড়ি উত্তর হুরুয়া গ্রামের চার নম্বর ওয়ার্ডে। অপরদিক থেকে কদমতলা থেকে ইছাই লালছড়া দিকে টিআর ০৫ ই ৮৯৭৬ নম্বরের বাইকে করে দুই যুবক আসছিলেন। তাঁরা হল বাইক চালক জয় দেব (২০) এবং বাইক আরোহী রানা দেব (২১)। তাঁদের উভয়ের বাড়ি ইছাই লাল ছড়া গ্রামের ছয় নম্বর ওয়ার্ডে।

ওই সময় ইছাই লালছড়া তহশিল অফিস এলাকায় আসা মাত্র দুইটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আঘাত পেয়েছেন তাঁরা। ওই ঘটনায় পথচারী নাবালিকা ময়ূরীকা ধর (১৪) বাইকের ধাক্কায় আহত হয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। তাঁদের মধ্যে মনোর আলি ও ওই নাবালিকাকে নিয়ে গিয়েছেন কদমতলা সামাজিক হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা দুইজন বাড়ি চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। বাকিদের উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জয় দেবের অবস্থা আশংকাজনক দেখে বহিঃরাজ্যে স্থানান্তর করেন। ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top