News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজ্য সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের প্রস্তাবে অনুমোদন
Image

রাজ্য সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের প্রস্তাবে অনুমোদন

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): রাজ্য সরকারি চাকরিতে ফের নতুন নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।

বুধবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। তাতে প্রস্তাব পেশ করা হয় যে দমকল বিভাগে ১০০০ শূন্য পদে এবার নিয়োগ করা জরুরি। ফায়ার অপারেটর পদে মোট ৩ হাজার শূন্য পদ রয়েছে। প্রথম পর্যায়ে ১ হাজার অপারেটর নিয়োগ করা যেতে পারে। দমকল দফতরের সেই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

দমকল দফতরের নিয়োগের জন্য আলাদা কোনও নিয়োগ কমিশন বা বোর্ড নেই। এই দফতরে নিয়োগের জন্য পরীক্ষা নেয় পাবলিক সার্ভিস কমিশন।

ফায়ার অপারেটর পদে ২০২৩ সালেও একবার নিয়োগ পরীক্ষা নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। সেই সময়ে ১৪৫২টি শূন্যপদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল।

এই পদে চাকরির জন্য ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। বয়স হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। তবে তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের জন্য ৫ বছর আর অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ৩ বছর বয়সের ছাড় রয়েছে।

বর্তমানে রাজ্যে ফায়ার অপারেটর পদে বেতন কাঠামো হল এই রকম—পে স্কেল ৫৪০০ টাকা থেকে ২৫২০০ টাকা। সেই সঙ্গে গ্রেড পে রয়েছে ২৬০০ টাকা।

ক্যাবিনেট সূত্রে বলা হচ্ছে, এবার পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর দমকল দফতর সরকারি ভাবে প্রস্তাব পাঠাবে পিএসসি-কে। তার পরই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কমিশন।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top