News Flash

  • Home
  • দেশ
  • ৬ দিন নিখোঁজ থাকার পর কোলাঘাটে মিলল হরিদেবপুরের যুবকের দেহ
Image

৬ দিন নিখোঁজ থাকার পর কোলাঘাটে মিলল হরিদেবপুরের যুবকের দেহ

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার হল কোলাঘাটে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

কিন্তু কীভাবে কোলাঘাটে পৌঁছলেন ওই যুবক? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে, যুবকের নাম অনুরাগ সিংহ। বয়স ২৩ বছর। হরিদেবপুর এলাকায় মা, দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকতেন তিনি। পরিবারের দাবি, ২০ তারিখ বাড়ি থেকে বেরলেও ফেরেননি অনুরাগ। একাধিকবার পরিবারের তরফে ফোনে যোগাযোগ করলেও লাভ হয়নি। পরবর্তীতে রাতেই হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ দায়েরের পরও পেরিয়েছে বেশ কয়েকদিন। মঙ্গলবার রাতে কোলাঘাট থানার তরফে যোগাযোগ করা হয় সিংহ পরিবারের সঙ্গে। জানানো হয়, একটি দেহ উদ্ধার করা হয়েছে। এর পরই অনুরাগের পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শনাক্ত করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, মৃত যুবক চুপচাপ থাকত। কারও সঙ্গে বিশেষ মিশত না। কিন্তু কীভাবে এই ঘটনা তা ভেবে কেউ কুল কিনারা পাচ্ছেন না। পুলিশের তরফে জানানো হয়েছে, কীভাবে হরিদেবপুরের যুবক কোলাঘাট পৌঁছালো। কীভাবে মৃত্যু? তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top