News Flash

  • Home
  • দেশ
  • Ajmer : আজমের স্টেশনের কাছে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন
Image

Ajmer : আজমের স্টেশনের কাছে লাইনচ্যুত কলকাতাগামী ট্রেন

আজমের, ২৫ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের আজমের স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল কলকাতাগামী ট্রেন। সোমবার এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনটির ৪টি কোচ বেলাইন হয়ে গিয়েছে। যদিও হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ট্রেনটি কারশেডে নিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে বলে রেলের তরফে জানানো হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে আজমের-শিয়ালদহ ট্রেনটি কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়ে যায়।চালক বুঝতে পেরে সঙ্গে-সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে যান রেলকর্মী ও আধিকারিকেরা। রেলের জনসংযোগ আধিকারিক ক্যাপ্টেন শশী কিরণ আজমের তিনি বলেন, ট্রেনের চারটি বগি বেলাইন হয়ে গিয়েছে। তবে কেউ হতাহত হননি। এই ঘটনায় এই লাইনে ট্রেন চলাচলও ব্যাহত হয়নি। সেকেন্ড লাইন দিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। ট্রেনটি আজমের জংশনের কারশেডে নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top