News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর আইএসবিটি থেকে ৮ কেজি গাঁজা সহ ধৃত এক
Image

ধর্মনগর আইএসবিটি থেকে ৮ কেজি গাঁজা সহ ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ ডিসেম্বর : ধর্মনগর আইএসবিটি থেকে নেশাসামগ্রী সহ এক পাচারকারিকে আটক করা হয়েছে আজ। ধর্মনগর থেকে শিলচর যাওয়ার বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিন।

রেল লাইন, মালবাহী গাড়ির পাশাপাশি এখন সাধারণ যাত্রীবাহী বাসে রাজ্য থেকে গাঁজা পাচারের প্রচেষ্টা চালাচ্ছে একটি চক্র। উত্তর জেলা পুলিশের  কাছে গোপন খবর ছিল যে আইএসবিটিতে যাত্রীবাহী বাসে গাঁজা পাচারের পরিকল্পনা গ্রহণ করেছে একটি চক্র।
সেই তথ্য অনুযায়ী ধর্মনগর থানার পুলিশ রবিবার সকালে আইএসবিটি থেকে যেসব বাস শিলচরের উদ্দেশ্যে যাতায়াত করে সেগুলিতে তল্লাশি চালিয়েছে। তল্লাশিতে প্রথমে জীবনচন্দ্র দেবনাথ(২৭) নামে এক যুবককে সন্দেহ করেছে। তার বাড়ি ইন্দুরিয়া, সোনামুড়া থানা এলাকায়।

তার কাছে তল্লাশিতে ৮ কেজি গাজা উদ্ধার হয়েছে এদিন। সন্দেহ করা হচ্ছে তার কাছে মাত্র ৮ কেজি থাকলেও অন্য কোন পথে বেশি পরিমাণ গাঁজা পাচারের প্রচেষ্টা রয়েছে এই চক্রটির। ধারণা করা হচ্ছে জীবনচন্দ্র দেবনাথকে সঠিক জিজ্ঞাসাবাদে আরো অনেক গোপনীয় তথ্য বেরিয়ে আসবে। আপাতত জীবন চন্দ্র দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধর্মনগর থানার পুলিশ।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top