News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যানবাহনের বাড়বাড়ন্তে গন্ডাছড়া মহকুমা জুড়ে তীব্র যানজট, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ
Image

যানবাহনের বাড়বাড়ন্তে গন্ডাছড়া মহকুমা জুড়ে তীব্র যানজট, প্রশাসনের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ ডিসেম্বর : যানবাহনের বাড়বাড়ন্তে যানজট চরম আকার ধারণ করেছে গন্ডাছড়া মহকুমা জুড়ে। পাশাপশি বেপরোয়া বাইকের দাপাদাপিতে নাজেহাল অবস্থায় পথ চলতি সাধারন মানুষ। এদিকে এই ঘটনায়  পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন  মহকুমাবাসী।

গন্ডাছড়া মহকুমায় যে  বাইক অটো রিক্সা গাড়ি বেড়ে চলেছে তাতে করে দেখা যায় যে  বিপাকে পড়তে হচ্ছে । এনিয়ে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। গন্ডাছাড়া  থানার সামনে রয়েছে অটো রিক্সার  সিন্ডিকেট । যার ফলে গন্ডাছড়া আমবাসা রাস্তার চৌমুহনিতে প্রতিদিন যানজট লেগেই থাকছে।  এদিকে প্রতি বৃহস্পতিবার গন্ডাছড়া বাজার বার। ওইদিন যানজট আরো তীব্র আকার ধারন করে। বিভিন্ন জায়গা  থেকে লোক আসেন। যার ফলে যানজট আরো বৃদ্ধি পায়। এই যানজট সামলাতে প্রশাসনের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ স্থানীয়দের। তাই প্রশাসন যেন এই বাজার এলাকা সহ আশপাশ এলাকাকে যানজটমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে তার দাবি জানিয়েছেন সাধারন মানুষ। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top