News Flash

  • Home
  • খেলা
  • প্রীতি ক্রিকেটে জয়ী আগরতলা প্রেসক্লাব অভিষেক ম্যাচে দারুন খেলেছে লংতরাই
Image

প্রীতি ক্রিকেটে জয়ী আগরতলা প্রেসক্লাব অভিষেক ম্যাচে দারুন খেলেছে লংতরাই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। প্রীতি ক্রিকেটে অভিষেক ঘটেছে টিম ল়ংতরাই-এর। ‌প্রথম ম্যাচেই দারুন লড়েছে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রির ক্রিকেটার স্টাফেরা। অপরদিকে মরশুমের প্রথম ম্যাচে জয় পেয়েছে আগরতলা প্রেসক্লাব। নিয়মিত প্রীতি ক্রিকেটে লেগে থাকা সাংবাদিক ক্রিকেটারদের নিয়ে সমৃদ্ধ আগরতলা প্রেসক্লাবের ক্রিকেট টিম আজ, রবিবার ৩ উইকেটের ব্যবধানে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রি টীমকে হারিয়েছে। পেশাগত প্রচন্ড কর্মব্যস্ততার মাঝে ছুটির দিনে সবুজায়ন পরিবেশে রাণির বাজার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে আগরতলা প্রেসক্লাব জয় লাভ করেছে। জয় পরাজয় নিছক কাগজে-কলমে। প্রকৃতপক্ষে বিনোদনমূলক একদিনের খেলাধুলা এবং মতবিনিময় এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয়। টসে জিতে প্রেসক্লাব প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে লংতরাই টিমকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে তাঁরা টি-টোয়েন্টি আদলে ১৩৯ রানের টার্গেট ছুঁড়ে দেয়। জবাবে প্রেসক্লাব সাত উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌দুর্দান্ত বোলিং ও ব্যাটিংয়ের সুবাদে বিশ্বজিৎ দেবনাথ ম্যান অব দ্যা ম্যাচ-এর পুরস্কার পান। লংতরাই-এর পক্ষে ব্যাটিং-এ অভিষেক গোস্বামী এবং বোলিংয়ে রুপেশ ভৌমিক পুরো দলকে নিয়ে লড়াকু মেজাজে খেললেও টিম প্রেসক্লাবের বিশ্বজিতের পাশাপাশি অধিনায়ক অভিষেক দে, সুব্রত দেবনাথ, প্রসেনজিৎ সাহা,  মিল্টন ধর, অনির্বাণ দেব, সহ অধিনায়ক সুমন ঘোষ, সিশান চক্রবর্তী, সন্তোষ গোপ, অভিষেক দেববর্মা, জাকির হোসেন, কৃশানু দেববর্মা, বিষ্ণুপদ বণিক, অঞ্জন দেব, অরিন্দম চক্রবর্তীর সম্মিলিত পারফরম্যান্সের কাছে টিম লংতরাইকে হার মানতে হয়েছে। প্রেসক্লাব টিমের জাকির হোসেন তিনটি, অভিষেক দে, প্রসেনজিৎ সাহা ও বিশ্বজিৎ দেবনাথ দুটি করে উইকেট পেয়েছেন। বিশ্বজিতের ৪০ রান, অনির্বাণ দেবের অপরাজিত ৩৫ রানের পাশাপাশি সুব্রত দেবনাথের ২৫ রান এবং অভিষেক দে-র অপরাজিত ১৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। খেলা শেষে এক বিশেষ অনুষ্ঠানে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রির কর্ণধার রতন দেবনাথ, রানীর বাজার প্লে সেন্টার ফোরামের কোষাধ্যক্ষ মঈন উদ্দিন এবং প্রেসক্লাবের ক্রিকেট টিম ম্যানেজার তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।‌ প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি তথা টিম ক্যাপ্টেন অভিষেক দে এ ধরনের প্রীতি ম্যাচ আয়োজনে লংতরাই গুঁড়ো মশলা ইন্ডাস্ট্রির প্রোপ্রাইটর এবং দুই দলের প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানান। ম্যাচ শুরুতে জিরানিয়া ক্রিকেটে এসোসিয়েশনের সম্পাদক গৌতম মজুমদার মাঠে উপস্থিত ছিলেন এবং দু দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন। উল্লেখ্য, আয়োজক লংতরাই ইন্ডাস্ট্রির কর্ণধার তথা টিম ক্যাপ্টেন রতন দেবনাথ এবং প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এই ম্যাচ জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top