News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজস্থানের জয়সলমেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত
Image

রাজস্থানের জয়সলমেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত

জয়সলমের, ২৩ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের জয়সলমেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান বহু বিশিষ্ট মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের সফরে শনিবার ‍বিশেষ বিমানে জয়সলমেরে পৌঁছন। বায়ুসেনা স্টেশনে রাজ্যপাল কালরাজ মিশ্র এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

শনিবার বায়ুসেনা স্টেশনে ডেপুটি জিওসি ব্রিগেডিয়ার অনিল কুমার, এডিজি ট্রাফিক হাওয়াসিং ঝুমারিয়া, যোধপুরের বিভাগীয় কমিশনার বি.এল. মেহরা, জেলা কালেক্টর আশিস গুপ্ত, জেলা পুলিশ সুপার বিকাশ সাংওয়ান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বায়ুসেনা স্টেশন থেকে হেলিকপ্টারে করে পোখরানের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানে তিনি ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর কর্মসূচিতে অংশ নেবেন। রাষ্ট্রপতির পাশাপাশি রাজ্যপাল কালরাজ মিশ্র এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও পোখরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Releated Posts

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top