News Flash

Image

ধর্মনগরস্থিত হরিমন্দির চুরি কাণ্ডে ধৃত এক

ধর্মনগর, ২২ ডিসেম্বর : ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাজার সংলগ্ন হরি মন্দির চুরিকাণ্ডে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে মন্দিরের চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী। তাঁকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে বলে জানিয়েছেন উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।

প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর ভোরে ধর্মনগরের প্রাণকেন্দ্র বাজারে অবস্থিত হরি মন্দিরে চোরের দল হানা দিয়েছিল। হানা দিয়ে দুইটি রুপোর মুকুট, একটি সোনার বাঁশ, নগদ ১০ হাজার টাকা এবং পূজোর কাজে ব্যবহৃত বাসনপত্র নিয়ে পালিয়েছে। সাথে সাথে পুলিশ ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুতে গিয়ে তদন্ত শুরু করেছিল। ওই এলাকা পরিদর্শনে গিয়েছিল জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ডগ স্কোয়াড ব্যবহার করে তদন্তের কাজ ত্বরান্বিত করা হয়েছিল। ওই ঘটনায় একজনকে আটক করে পুলিশ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার বলেন, ওই ঘটনা খুবই দুর্ভাগ্যের। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল। গতকাল কদমতলা থেকে অম্বর আলীকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে মন্দিরের বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। তাঁকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top