News Flash

Image

৯ লক্ষাধিক টাকার এসকফ উদ্ধার, ধৃত এক

আগরতলা, ২২ ডিসেম্বর: নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বোধজং থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক কনটেইনারে তল্লাশি চালিয়ে ১২ কার্টুন এসকফ উদ্ধার করেছে পুলিশ। সাথে বহি:রাজ্যের এক যুবককে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। 

ওসি কৃষ্ণ ধন সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খয়েরপুর থানার ওসির কাছে খবর আসে খয়েরপুর বাইপাসে বহি:রাজ্যের কনটেইনার দিয়ে বিপুল পরিমাণ নেশাসামগ্রী আনলোড করা হবে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে কেএ০১এএল৪১৮৩ নম্বরের কনটেইনার থেকে ১২ কার্টুন এসকফ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তিনি আরও জানিয়েছেন, অসমের বাসিন্দা জোহেল হাজারিকাকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। বাজেয়াপ্ত এসকফের বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top