News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভূমিকম্প মোকাবিলায় প্রশাসন ও রাজ্যবাসীকে প্রস্তুত রাখা হচ্ছে
Image

ভূমিকম্প মোকাবিলায় প্রশাসন ও রাজ্যবাসীকে প্রস্তুত রাখা হচ্ছে

আগরতলা, ২১ ডিসেম্বর : ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে রাজ্যবাসীকে সচেতন করতে আজ রাজ্যব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়। সারা রাজ্যের ৮টি জেলার ৪১টি স্থানে এই মহড়া সম্পন্ন হয়। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সহযোগিতায় যৌথভাবে এই মহড়ার আয়োজন করে ত্রিপুরা ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সিনিয়র কনসালটেন্ট মেজর জেনারেল সুধীর ভাল একথা বলেন। 

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই মহড়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে ভূমিকম্প মোকাবিলায় রাজ্য প্রশাসন ও রাজ্যবাসীকে প্রস্তুত রাখা। তাছাড়াও বিভিন্ন ত্রুটি অনুসন্ধান করে খুঁজে বের করা। সারা রাজ্যের বিভিন্ন স্থান যেমন- বিদ্যালয়, হাসপাতাল, সরকারি বাড়ি, বসতি এলাকা, বাজার, সেতু ইত্যাদি বিভিন্ন জায়গায় এই মহড়া আজ সংঘটিত হয়। মহড়ায় সংশ্লিষ্ট দপ্তর ছাড়াও আর্মি, আসাম রাইফেল, সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসডিআরএফ, এনডিআরএফ ওএনজিসি, নেপকো, টিএনজিসিএল, ওটিপিসি, বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবীগণ সবাই অংশগ্রহণ করে।

তিনি আরও জানান, মহড়া চলাকালীন রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, ত্রিপুরা সরকারের ইনসিডেন্ট রেসপন্স সিস্টেমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টার পরিদর্শন করেন ও পরিস্থিতির খোঁজখবর নেন। মুখ্যসচিব রেসপন্স সিস্টেমকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন যাতে দুর্যোগের সময় রাজ্য প্রশাসন আরও দ্রুত পদক্ষেপ নিতে পারে। 

সাংবাদিক সম্মেলনে মেজর জেনারেল শ্রীভাল আরও জানান, গত বছরও ত্রিপুরায় রাজ্যব্যাপী এধরনের মহড়া অনুষ্ঠিত হয়েছিল। যেসব ত্রুটি লক্ষ্য করা গেছে সেগুলিকে চিহ্নিত করে আগামীতে এগুলির উন্নতিকল্পে আরও গুরুত্ব দেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্ব দপ্তরের সচিব ড. টি কে দেবনাথ ও ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top